শীতে রুক্ষ ত্বকে উজ্জ্বলতা ফেরানোর উপায়,
শীতে রুক্ষ ত্বকে উজ্জ্বলতা ফেরানোর উপায়, শুরু হয়েছে শীতের আমেজ। হিম হিম ঠান্ডা হাওয়ার দাপটে এই সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, টানটান। শীতের দাপুটে হাওয়া, ধুলাবালু, ঠান্ডা, কাশি আর শীতপোশাক নিয়ে টালমাটাল সময়ে আর ব্যস্ত জীবনে ত্বকের দিকে খেয়াল রাখা হয় কমই। আর এ সুযোগেই আমাদের ত্বকের যা ক্ষতি হওয়ার হয়ে যায়। তাই এ সময় ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যাওয়া রোধ করতে চাইলে দরকার একটু বাড়তি যত্নের। ফ্যাশন সম্পর্কে সচেতন প্রত্যেকেই মুখের ত্বকের কথা ভীষণভাবে খেয়াল রাখেন। তাই তো তা পরিষ্কার দেখানোর জন্য বারবার মুখ ধোওয়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু তারপরেও আপনার মন খুঁতখুঁত করছে তাই তো? মুখ সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না বলেও মনে হচ্ছে? মুখ ধোওয়ার আগে নিজেদের ত্বকের ধরন সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকলে এই দুই প্রশ্ন মনে আসা অসম্ভব কিছুই না। তাই ঘন ঘন মুখ ধোওয়ার পরিবর্তে আগে জেনে নিন ত্বকের ধরন। এবার ত্বকের ধরন অনুযায়ী পরিষ্কার করুন আপনার মুখ। দেখবেন নিমেষেই ফিরে আসবে হারানো ঔজ্জ্বল্য। কিছুক্ষণের মধ্যেই আপনার মুখের ত্বক চিটচিটে হয়ে যায়? তবে আপনার ত্বক যে তৈলাক্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম ...